বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

গোলকিপার কোমানের জোড়া গোল : ডাচ লিগে ইতিহাস

প্রতিনিধির নাম : / ৩৪ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : শিরোনামে গোলকিপারের নাম দেখে নিশ্চয়ই চেনা চেনা লাগছে!

ঠিকই ধরেছেন। তিনি বার্সেলোনা ও নেদারল্যান্ডসের কিংবদন্তি রোনাল্ড কোমানের ছেলে রোনাল্ড কোমান জুনিয়র।

৩১ বছর বয়সী কোমান জুনিয়র কাল যা করেছেন, তা ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গোলকিপার হয়েও জোড়া গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন তিনি। ডাচ লিগের (এরেডিভিজি) এক ম্যাচে কোনো গোলকিপারের একাধিক গোল করার ঘটনা এটিই প্রথম।

শুরুতেই ধাক্কা

নিজেদের মাঠে কামবুরের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খায় কোমান জুনিয়রের দল টেলস্টার।

ম্যাচের ২২ মিনিটে টেলস্টারের ফরোয়ার্ড নকভি থেইর থোরিসনকে লাল দেখে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দলে পরিণত হলেও কামবুরকে প্রথমার্ধে কোনো গোল করতে দেননি কোমান জুনিয়র।
০-২ গোলে পিছিয়ে পড়া

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে কামবুর। একেতো একজন কম নিয়ে খেলতে হচ্ছিল, তার ওপর দুই গোলে পিছিয়ে পড়া—টেলস্টারের ঘুরে দাঁড়ানোর আশা হয়তো তখন অনেকেই ছেড়ে দিয়েছিলেন।

পেনাল্টিতে প্রথম গোল

দলের বিপদে উদ্ধার করতে এগিয়ে আসেন কোমান জুনিয়র। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ১-২ করেন।

যোগ করা সময়ে নাটকীয় সমতা

ম্যাচের শেষ দিকে আরেকটি পেনাল্টি পায় টেলস্টার। এবারও স্পট কিকে সফল হন কোমান জুনিয়র। যোগ করা সময়ের ১১ মিনিটে তার গোলেই সমতা আসে।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
ডাচ ফুটবলে নতুন ইতিহাস

এই ম্যাচে রোনাল্ড কোমান জুনিয়র গড়েছেন অনন্য রেকর্ড। ডাচ লিগ ইতিহাসে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার তিনি।

বাবার ছায়া

তার বাবা রোনাল্ড কোমান ডিফেন্ডার হলেও গোল করার জন্য ছিলেন বিখ্যাত। দুর্দান্ত শট ও পেনাল্টিতে গোল করার দক্ষতার কারণে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

বিশ্ব ফুটবলে বিরল কীর্তি

গোলকিপার হিসেবে এমন কীর্তি আগে হোসে লুইস চিলাভার্ট ও রজারিও চেনির মতো কিংবদন্তিদের দেখা গেছে। ব্রাজিলের সাবেক গোলকিপার চেনি তো ১২৯ গোল করে গিনেস বুকেই নাম তুলেছেন। এবার এক ম্যাচে জোড়া গোল করে চিলাভার্ট-চেনিদের পাশে নাম লেখালেন রোনাল্ড কোমান জুনিয়র।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category