প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জুনিয়র এশিয়া কাপ হকি, কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিনিধির নাম : / ৩৭ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’- এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। টানা তিন জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথমা কোয়ার্টরেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক শারিকা রিমন।

১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পর ফিরেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের।

৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা চমৎকার এক ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা। শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করল লাল-সবুজের দল। আগামীকাল বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category