বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জয় পান ৬-৪, ৫-৭, ৬-২ গেমে। এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন রিবাকিনা।

এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। মজার বিষয়, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা। গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন রিবাকিনা।

প্রথম সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন কাজাখ তারকা। সাবালেঙ্কার শক্তিশালী শটের বিপরীতে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে চাপ ধরে রাখেন তিনি। এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন রিবাকিনা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৫-৫ সমতায় থাকার পর রিবাকিনার সার্ভিস ভেঙে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান বেলারুশের এই খেলোয়াড়। তবে তৃতীয় সেটে আর লড়াই জমাতে পারেননি তিনি। শুরুতেই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। কিন্তু রিবাকিনার বিপক্ষে সেই ধারাও ধরে রাখতে পারেননি তিনি। হারের পর হতাশায় চেয়ারেই র‍্যাকেট আছড়ে ফেলেন সাবালেঙ্কা।

শিরোপা জয়ের পর রিবাকিনা বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’

এর আগে ইউএস ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি রিবাকিনা। এবার সেই সীমা পেরিয়ে সরাসরি শিরোপা জিতলেন তিনি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category