বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ হকিতে ভারতের নারী-পুরুষ উভয় দলই চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম : / ২১ Time View
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : এএইচএফ জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের নারী ও পুরুষ—উভয় দলই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চীনের মোশিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একই দিনে ভারতের উভয় দল ট্রফি জয়ের এক ঐতিহাসিক গৌরব অর্জন করল।

চীনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের মেয়েরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের ছেলেরা। এই জয়ের ফলে সরাসরি হকি বিশ্বকাপে জায়গা করে ফেলল ভারতের পুরুষ ও নারী দল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যান ভারতের মেয়েরা।

গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালান চীনের খেলোয়াড়রা। ভারতের ইস্পাতকঠিন রক্ষণাত্মক ভেদ করে আর গোলের দেখা পায়নি চীন। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান অক্ষত রেখে মাঠ ছাড়ে ভারত। এর ফলে ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার এশিয়ান জুনিয়র খেতাব জয়ের হ্যাটট্রিক করল ব্লু টাইগ্রেসরা।

মেয়েদের ম্যাচটা হাড্ডাহাড্ডি হলেও ছেলেদের ম্যাচটা হয়েছে একপেশে। ম্যাচের হাফ টাইমে ভারত ৩-০ গোলে এগিয়ে যায়। এর পর দ্বিতীয়ার্ধে ভারত আরো একটি এবং দক্ষিণ কোরিয়া একটি গোল করে। ম্যাচে ভারতের হয়ে গোল করেন অজিত যাদব (৯), আনমোল এক্কা (১৩), প্রভাত সিং (২১) ও আশু মৌর্য (৫০)। দক্ষিণ কোরিয়ার হয়ে গোলটি করেন লি মিনইয়েক (৫৪)।

ঐতিহাসিক এই খেতাব জয়ের পর হকি ইন্ডিয়া ভারতীয় জুনিয়র দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। দলের প্রতিটি খেলোয়াড় পাবেন নগদ ৩ লাখ টাকা এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যের জন্য ঘোষণা করা হয়েছে দেড় লাখ করে টাকা।

টানা তিনটি মহাদেশীয় খেতাব জয়ের পাশাপাশি জুনিয়র বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ভারত।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category