বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-চীন ম্যাচ আজ : এশিয়ান গেমসে মাঠে নামছেন নিগাররা

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : নাগোয়ায় গতকাল থেমে থেমে দিনভর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি মাথায় অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নাগোয়া-আইচি এশিয়ান গেমস শুরু ১৯ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই শুরু হয়েছে দলগত ইভেন্ট ফুটবল ও ক্রিকেট। বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দল এবারও অংশ নিচ্ছে ক্রিকেটে। নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এশিয়ান গেমসে সোনা জয়ের মিশন শুরু হচ্ছে আজ। লিটন দাসের নেতৃত্বে পুরুষ দলের মিশন শুরু হবে ২৯ সেপ্টেম্বর। নারী দল এবার অংশ নিচ্ছে গেমসে প্রথমবার সোনা জয়ের টার্গেটে। ২২ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। গেমসে কন্টিনজেন্টের সদস্য ২৬০ জন। অ্যাথলেট সংখ্যা ১৮৭। ক্রিকেট ও ফুটবল অন্যতম দলগত ইভেন্ট।

বিওএদুবাইয়ে টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি নিগার বাহিনী। ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে ছিটকে পড়ে। এরপর দেশে না ফিরেই নারী ক্রিকেটাররা উড়ে যান নাগোয়া। সেখানে গতকালই প্রথম অনুশীলন করেন নিগাররা। বৃষ্টিতে বেশ ঠান্ডা নাগোয়ার আবহাওয়া। তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজও বৃষ্টি হতে পারে। অবশ্য সকালে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে গতকাল। নিগার বাহিনী অনুশীলন করেছে মূল ক্রিকেট মাঠের পাশে ফুটবল গ্রাউন্ডে। কিন্তু পুরোটা সময় অনুশীলন করতে পারেনি। যতটা সময় পেয়েছে ফুটবল খেলে শরীর গরম করেছেন ক্রিকেটাররা। এ ছাড়া রানিং ও জিম করেছেন। আজ চীনের বিপক্ষে খেলবে। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ। যদি কোনো কারণে ম্যাচটি ২০ ওভার না হতে পারে, তাহলে খেলা গড়াবে সুপার ওভারে। সেটাও না হলে ম্যাচের ফল নির্ধারিত হবে র‌্যাংকিংয়ে। যে দল র‌্যাংকিংয়ে এগিয়ে থাকবে, তারাই কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে খেলবে। এক্ষেত্রে বেশ এগিয়ে বাংলাদেশ। নারী র‌্যাংকিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বরে। চীন ৩৭ নম্বরে। গতকাল অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে কথা বলেন সোবহানা মুস্তারি। গেমস থেকে এবারও পদক জয়ের আশা করছেন নারী দলের অন্যতম সেরা ব্যাটার মুস্তারি, ‘আজ (গতকাল) জাপানে প্রথম অনুশীলন করেছে। কালকে (আজ) চীনের সঙ্গে ম্যাচ। প্রথম ম্যাচে নামব। আমরা আগেও পদক জিতেছি। আশা করছি এবারও পদক জিতে দেশে ফিরতে পারব।’ নারী ক্রিকেট দল এর আগে তিনবার গেমসে অংশ নিয়ে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ পেয়েছে। ২০১০ গুয়াংজু ও ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে রুপা এবং ২০২২ সালে হ্যাংঝু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিল।

নারী দল এখন নাগোয়াতে। গেমস শুরুর আগে হঠাৎ করেই দলের টি-২০ নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা। বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক ও ওমেন উইংস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর কাছে ইমেইলে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার চিন্তাভাবনায় টি-২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান। বিসিবি এখন তার উত্তর দেয়নি। টি-২০ নেতৃত্ব ছাড়লেও তিনি ওয়ানডের অধিনায়ক হিসেবে আছেন। দেশের সবচেয়ে বেশি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন নিগার। ৮০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৩২টি। হেরেছেন ৪৭টি। খেলা হয়নি মাত্র একটি। নিগার নারী টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব পান ২০২২ সালে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথম ও শেষ নারী টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচটি খেলেছিলেন নিগার।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category