বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

এশিয়ান গেমস, আয়োজকদের ভুলে দক্ষিণ কোরিয়ার বদলে বাজলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলের জন্য উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজিয়ে বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছে এশিয়ান গেমসের আয়োজকরা। পরে এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এশিয়ান গেমসে ঘটে যাওয়া সর্বশেষ এই ভুলে ক্ষুব্ধ হয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

বাংলাদেশকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচ শুরুর আগে তাদের জাতীয় সংগীতের পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বেজে ওঠে।

ম্যাচের শুরুতে নিজেদের জাতীয় সংগীতের সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, এরপর অয়োজকরা বাংলাদেশের জাতীয় সংগীত বাজান। পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।

তবে জাতীয় সংগীত শেষ হওয়ার আগেই রেফারি দুই দলের খেলোয়াড়দের পরস্পরের সঙ্গে করমর্দন করে ম্যাচ শুরু প্রস্তুতি নিতে নির্দেশ দেন। স্টেডিয়ামের ঘোষক এই ভুলের জন্য ক্ষমা চান।

তবে দক্ষিণ কোরিয়ার কোচ মিন তায়ে-সোক এতে অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি বলেন, “এটি সত্যিই গুরুতর একটি সমস্যা। আমরা প্রতিবাদ জানালে তারা বলেছে, ‘আমরা দুঃখিত। এটি প্রস্তুত করা ছিল না এমন নয়, বাজানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে ভুল হয়েছে।’”

দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির এক কর্মকর্তা জানান, তারা কী ঘটেছিল তা জানার চেষ্টা করছেন। ওই কর্মকর্তা বলেন, “ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত করতে আমরা বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছি।”
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category