প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

প্রতিনিধির নাম : / ৩৮ Time View
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : প্রীতি সিরিজের প্রথম ম্যাচে যোগ করা সময়ে গোল করে কোনোরকমে হার এড়িয়েছিল ব্রাজিল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর কোনো অঘটন ঘটতে দেয়নি কার্লো আনচেলত্তির দল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। দুই দলই জালের দেখা পেয়েছে দুবার করে। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও ভিনিসিয়ুস জুনিয়র। অস্ট্রেলিয়ার হয়ে গোল দুটি করেন আলেসান্দ্রো সার্কাটি ও কনর মেটকাফ।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সে গাব্রিয়েল বন্তেম্পোর পাস পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভ্যান্ডারসন।

২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে গোল করেন সার্কাটি। এর পাঁচ মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে দেন মেটকাফ। ডি-বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। ৭০ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা এন্দ্রিকের দারুণ কাটব্যাক থেকে কাছ থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো গিমারাইস।

এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। সফল স্পট কিকে অস্ট্রেলিয়ার জালে চতুর্থবার বল পাঠান তিনি।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category