প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

৯ গোলে বিধ্বস্ত, আসিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

প্রতিনিধির নাম : / ৩৬ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : শেষ ভালো যার সব ভালা তার। কিন্তু ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শেষটা হয়েছে ভয়ংকরভাবে, রীতিমতো দুঃস্বপ্নের মতো। ম্যাচের প্রথমার্ধেই লাল-সবুজের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনকে ফাঁকি দিয়ে ৬ বার জালে বল জড়িয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া।

তবে স্বস্তির খবর ফরোয়ার্ড শাহরিয়ার ইমন এবং ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে দুটি গোল শোধ করতে সক্ষম হন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আরো ৩ গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় হার নিয়ে সাফের প্রস্তুতির মঞ্চ ফিফা আসিয়ান কাপ অভিযান শেষ করেছে থমাস ডুলির শিষ্যরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে শেখ মোরসালিনকে বসিয়ে ফরোয়ার্ড লাইনে শাহরিয়ার ইমনকে খেলান ডুলি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও বেশ বড়। মাঠের খেলায় শুরু থেকেই সেই পার্থক্যের ছাপ স্পষ্ট। ম্যাচের প্রথম বাঁশি থেকেই বলের দখল নিজেদের করে নিয়ে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করতে থাকে ইন্দোনেশিয়া।

১১ মিনিটেই প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। জটলার মধ্যে থেকে বল জালে জড়িয়ে দেন বেকার।

২৭ মিনিটে শমিত সোমকে তুলে সোহেল রানাকে মাঠে নামান কোচ থমাস ডুলি। কিন্তু বদলিতেও বাংলাদেশের রক্ষণে স্বস্তি ফেরেনি। বরং ইন্দোনেশিয়ার আক্রমণ আরো তীব্র হয়। ৩২ মিনিটে তৃতীয়বারের মতো বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ আরো শক্ত করে নেয় ইন্দোনেশিয়া।

তবে ৩৬ মিনিটে ম্যাচে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। সুকি ইতোফুসারের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান শাহরিয়ার ইমন। ইমনের গোলে ম্যাচে ফেরার আশার আলো দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি এক মিনিটও। ৩৭ মিনিটেই চতুর্থ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপরও আক্রমণের গতি কমায়নি ইন্দোনেশিয়া।

৪২ মিনিটে আসে পঞ্চম গোল। বিরতির ঠিক আগে, ৪৫ মিনিটে ষষ্ঠবারের মতো বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। যোগ করা সময়ে আরও একবার বাংলাদেশের রক্ষণ ভাঙার সুযোগ তৈরি করেছিল ইন্দোনেশিয়া। তবে এবার শেষ মুহূর্তে দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন মেহেদী হাসান শ্রাবণ।

৬-১ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ভাল খেলতে থাকে। এজন্য ভক্তরা একটু স্বস্তি পেতেই পারে। বিরতির পর দুই পরিবর্তন বাংলাদেশ শিবিরে।শুকির জায়গায় ফারহান আলী ওয়াহিদ এবং ইমনের জায়গায় মাঠে নামেন মিনহাজ।

মিনিট পনের গোলশূন্য অবস্থায় এগিয়ে যায় খেলা। ৮৪ মিনিটে অফসাইডে ইন্দোনেশিয়ার গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে লুক বেকারির গোলে ৭ নম্বর গোল পূর্ণ করে ইন্দোনেশিয়া। ম্যাচেও ছড়াই উত্তেজনা। দুদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে রেফারি কোন রকম পরিস্থিতি সামাল দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সাবস্টিটিউট ফারহান আলী ওয়াহিদ এক গোল শোধ দেন।

কিন্তু এক মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে বসে বাংলাদেশ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস এবং সপ্তম মিনিটে লি বেকার গোল করেন। সেইসাথে ৯ গোলের বড় জয় নিয়ে আসিয়ান কাপের ফাইনালে পা দেয় স্বাগতিকরা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category