প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বিনা উইকেটে শতরান, আবুধাবিতে ওয়ানডে মেজাজে বাংলাদেশ

প্রতিনিধির নাম : / ৩৫ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আবুধাবিতে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না, শুরুতেই তার প্রমাণ দিচ্ছেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। তাঁদের উদ্বোধনী জুটিতে ১০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশের সংগ্রহ। এর মধ্যে ফিফটি ছাড়িয়ে তানজিদ এগোচ্ছেন সেঞ্চুরির পথে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে, কোন উইকেট না হারিয়ে ১১১ রান। তানজিদ ৫৮ বলে ৭৩ রানে এবং সাদমান ৬৩ বলে ৩৪ রানে অপরাজিত আছেন।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই সাবলীল ছিলেন দুই ওপেনার। তবে ব্যাটিংয়ের ধরনে ছিল ভিন্নতা। তানজিদ খেলেছেন আক্রমণাত্মক মেজাজে, আর সাদমান ধরে রেখেছেন টেস্টের চেনা ধৈর্য। দুইয়ের মিশেলে আফগান বোলারদের শুরুতেই চাপে ফেলেছে বাংলাদেশ।

মাত্র ৪১ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার। এবারও বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছেন তিনি। শতরানের জুটি গড়ার সময় তানজিদের সংগ্রহ ছিল ৫৪ বলে ৬৬ রান।

অন্য প্রান্তে সাদমান শুরুতে একবার জীবন পেয়েছিলেন। ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে তাঁর ক্যাচ নিতে পারেননি হাশমতউল্লাহ শহীদি। সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন সাদমানও। তানজিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশে তাঁর দায়িত্বশীল উপস্থিতি বাংলাদেশের ইনিংসকে দিয়েছে ভারসাম্য। শতরানের জুটি গড়ার সময় সাদমান অপরাজিত ছিলেন ৩৪ রানে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category