প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

প্রতিনিধির নাম : / ৩৯ Time View
প্রকাশকাল : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৪৬ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে সফরকারীরা। হাতে ৬ উইকেট নিয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে তারা। বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিংয়ে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আফগানদের হাতেই।

দিনের শেষ ভাগে অধিনায়ক রহমত শাহ ও ইকরাম আলিখিলের ব্যাটে স্বস্তি পেয়েছে আফগানিস্তান। রহমত ৮৪ এবং ইকরাম ২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পঞ্চম উইকেটে তাদের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি। সেঞ্চুরির পথে থাকা রহমতকে থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা।

এর আগে চা-বিরতির পর পরপর দুই ওভারে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। এবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আবদুল মালিক। ১২০ বলে ৬২ রান করেন তিনি। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং হন হাশমতউল্লাহ শহীদি। তবে এরপর আর সাফল্য পায়নি বাংলাদেশ। রহমত ও ইকরাম মিলে দলকে এগিয়ে নেন।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া মালিকের সঙ্গে তৃতীয় উইকেটে ভালো জুটি গড়েছিলেন রহমত। পরে মালিক ও শহীদিকে ফিরিয়ে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেলেও দিন শেষ হওয়ার আগে আর কোনো উইকেট নিতে পারেনি। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ একটি ও এবাদত দুটি উইকেট নিয়েছেন, মিরাজ পেয়েছেন একটি। নাঈম হাসান ও তাইজুল ইসলাম এখনো উইকেটের দেখা পাননি।

এর আগে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম দিন ২ উইকেটে ২২১ রান তুলে বড় সংগ্রহের আশা জাগালেও শেষ পর্যন্ত বাকি ১২৫ রান যোগ করতে ৮ উইকেট হারায় দলটি। তানজিদ হাসান তামিমের ৮৩, সাদমান ইসলামের ৬৭ ও লিটন দাসের ৫৩ রানের ইনিংসের পরও ব্যাটিং ধস সামাল দিতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সালিম নেন ৪ উইকেট, ইয়ামিন আহমদজাই ৩টি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category