প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম : / ২৯ Time View
প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (ডব্লিউসিএল) হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ১৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রানের পাহাড় গড়েছিল অজিরা।

জবাবে, মঈন আলীর বিধ্বংসী ইনিংস সত্ত্বেও ২০২ রানে থমকে যায় ইংল্যান্ডের ইনিংস।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। দুই টপ-অর্ডার ব্যাটার ডি’আরসি শর্ট ও জোনাথন ওয়েলসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। শর্ট মাত্র ২৫ বলে ৬০ রান এবং ওয়েলস ৩২ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

ইংল্যান্ডের পক্ষে রবি বোপারা ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

২১৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড চ্যাম্পিয়নস। তবে ওয়ান-ডাউনে নেমে ম্যাচ জমিয়ে তোলেন অধিনায়ক মঈন আলী। মাত্র ৪৪ বলে ৯৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১০টি ছক্কা ও ৪টি চারে।

এছাড়া ফিল মাস্টার্ড ৩৫ ও রবি বোপারা ২৮ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে বেন হিলফেনহস ২৭ রান খরচায় গুরুত্বপূর্ণ ২টি উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন। এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category