প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

প্রতিনিধির নাম : / ২৮ Time View
প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের চোট নিয়ে। মাথায় আঘাত পাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর মাথায় সংঘর্ষ হয়।

এরপর দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়। চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই তাঁর চিকিৎসা করেন। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৭৫ মিনিটে মার্তিনেজের পরিবর্তে ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্সকে মাঠে নামান চেলসি। তাঁর চিকিৎসার জন্য খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিট যোগ করেন রেফারি।

মার্তিনেজের চোটের দুশ্চিন্তার মধ্যেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দলটি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তাঁর জন্য।’

এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category