প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সুপার ওভারে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

প্রতিনিধির নাম : / ৩৩ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের ছুড়ে দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ টাই করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর সুপার ওভারের রোমাঞ্চে শেষ হাসি হেসেছে বাংলাদেশের যুবারা। রুবাই ইসলাম রিজনের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৮ উইকেটে সমান ৩০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দুই দলের লড়াইয়ে মোট রান হয় ৬০৮। নির্ধারিত ৫০ ওভারের লড়াই টাই হওয়ার পর ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রিজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে আফগানিস্তান। তাতেই রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালারজাই। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। ফারিদুল্লাহ ইহসাসের ৫১ এবং তাহির সারওয়ারির ৪৩ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় আফগানরা। শেষ দিকে আমির হামজার ১১ বলে ২১ রানও দলকে তিনশ পেরোতে সাহায্য করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবাই ইসলাম রিজন। ৭২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এসকে জারিফ সিয়াম পান দুটি উইকেট। আল আমিন হোসেন ও শাকিল খান নেন একটি করে উইকেট।

৩০৫ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি যোগ করেন ৭০ রান। জারিফ ২২ রান করে ফিরলেও আবদুল্লাহ করেন ৫০। এরপর আলামিন হোসেন রনির ব্যাটে জয়ের আশা জোরালো হয়। ৫৬ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

আহসান আল মুমিনের ৫৬ রানও বাংলাদেশকে এগিয়ে রাখে। ৬৬ বলে পাঁচটি চারে সাজানো তাঁর ইনিংস থামে দলীয় ২৩৯ রানে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক ফরিদ হাসান, রবিউল ইসলাম অনিক ও শাকিল খান দ্রুত ফিরে গেলে জয়ের সমীকরণ কঠিন হয়ে ওঠে।

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান রুবাই ইসলাম রিজন। নয় নম্বরে নেমে মাত্র ১৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে শেখ আতিউর রহমান অপরাজিত থাকেন ৩ রানে। শেষ ওভারে ১৪ রান তুলে ম্যাচ টাই করে বাংলাদেশ। এরপর সুপার ওভারে রিজনের বোলিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category