প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান

প্রতিনিধির নাম : / ২৬ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৮৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ২১ বছর বয়সী অলরাউন্ডার আরাফাত মিনহাস।

২০ অক্টোবর টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হাসান নেওয়াজ। ৭৪ বলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৪ রান।

তবে, পাকিস্তানের ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল মিনহাসের। ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলে দলকে তিনশ রানের মাইলফলক পার করতে বড় ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। তার ব্যাটিং দৃঢ়তায় প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান।

জবাবে ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন টম ব্যান্টন। ৫৩ বলের ইনিংসে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি। বেন ডাকেট করেন ৪৬ বলে ৪৫ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় সেই চেষ্টা জয়ে রূপ নিতে পারেনি।

শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে আগুন ঝরান মিনহাস। ৮.৪ ওভারে মাত্র ৪০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম ছয় উইকেটের কীর্তি।

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মিনহাস। আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র পঞ্চম ম্যাচেই তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত করা এই তরুণ এবার নিজের বোলিং নৈপুণ্যে কাবু করলেন ইংল্যান্ডকে।

এই ম্যাচে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন মিনহাস। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতক করার কীর্তি গড়া সপ্তম ক্রিকেটার তিনি। পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়দের মধ্যে এ কীর্তি গড়েছেন পঞ্চমবারের মতো। মাত্র পাঁচ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই এমন পারফরম্যান্স তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় তুলে নিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পাকিস্তান। সিরিজের পরবর্তী ম্যাচে আগামী ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আবারো মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category